পোস্টগুলি

ডিসেম্বর, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

চলো বদলে যাই..............আইয়ুব বাচ্চু

  সেই তুমি কেন এত অচেনা হলে সেই আমি কেন তোমাকে দু্‌ঃখ দিলেম কেমন করে এত অচেনা হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি। বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যাই.. তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিলো যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমায়। কত রাত আমি কেদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে শূণ্যতায় ডুবে গেছি আমি আমাকে তুমি ফিরিয়ে নাও.. তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিলো যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমায়। যতবার ভেবেছি ভুলে যাবো,তারও বেশি মনে পড়ে যায় ফেলে আসা সেই সব দিন গুলো ভুলে যেতে আমি পারি না.. তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিলো যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমায়।

আমি তোমাকেই বলে দিবো ............সঞ্জীব চৌধুরি .

  আমি তোমাকেই বলে দেব কি যে একা দীর্ঘ রাত, আমি হেঁটে গেছি বিরান পথে আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প, কড়া নেড়ে গেছি ভুল দরজায় ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছাঁয়া .. আমি কাউকে বলিনি সে নাম কেউ জানেনা, না জানে আড়াল জানে কান্নার রং, জানে জোছনার ছাঁয়া .. তবে এই হোক তীরে জাগুক প্লাবন দিন হোক লাবন্য হৃদয়ে শ্রাবণ তুমি কান্নার রং, তুমি জোছনার ছাঁয়া .. আমি তোমাকেই বলে দেব কি যে একা দীর্ঘ রাত, আমি হেঁটে গেছি বিরান পথে আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প, কড়া নেড়ে গেছি ভুল দরজায় ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছাঁয়া

চল রাস্তায় সাজি ট্রাম লাইন ...... শ্রেয়া ঘোষাল

  চল রাস্তায় সাজি ট্রাম লাইন, আর কবিতায় শুয়ে কাপ্লেট আহা উত্তাপ কত সুন্দর, তুই থার্মোমিটারে মাপলে হিয়া টুপটাপ জিয়া নস্টাল, মিঠে কুয়াশায় ভেজা আস্তিন আমি ভুলে যাই কাকে চাইতাম, আর তুই কাকে ভালোবাসতিস চল রাস্তায় সাজি ট্রাম লাইন। প্রিয় বন্ধুর পাড়া নিঝুম, চেনা চাঁদ চলে যায় রিকশায় মুখে যা খুশি বলুক রাত্তির, শুধূ চোখ থেকে চোখে দিক সায় পায়ে ঘুম যায় একা ফুটপাথ, ওড়ে জোছনায় মোড়া প্লাস্টিক পায়ে ঘুম যায় একা ফুটপাথ, ওড়ে জোছনায় মোড়া প্লাস্টিক আমি ভুলে যাই কাকে চাইতাম, আর তুই কাকে ভালোবাসতিস। চল রাস্তায় সাজি ট্রাম লাইন। পোষা বালিশের নিচে পথঘাট, যারা সস্তায় ঘুম কিনতো তারা কবে ছেড়ে গেছে বন্দর, আমি পাল্টে নিয়েছি রিংটোন তবু বারবার তোকে ডাক দিই, একি উপহার নাকি শাস্তি তবু বারবার তোকে ডাক দিই, একি উপহার নাকি শাস্তি আমি ভুলে যাই কাকে চাইতাম, আর তুই কাকে ভালোবাসতিস চল রাস্তায় সাজি ট্রাম লাইন, আর কবিতায় শুয়ে কাপ্লেট আহা উত্তাপ কত সুন্দর, তুই থারমোমিটারে মাপলে হিয়া টুপটাপ জিয়া নস্টাল, মিঠে কুয়াশায় ভেজা আস্তিন আমি ভুলে যাই কাকে চাইতাম, আর তুই কাকে ভালোবাসতিস চল রাস্তায় সাজি ট্রাম লাইন।

কত যে তোমাকে বেসেছি ভালো ...... সুবীর নন্দী

  কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিঁড়ে যদি দেখানো যেতো আমি যে তোমার তুমি মানতে ওই দু’টি চোখ যেন জলে ফোটা পদ্ম যত দেখি তৃষ্ণা মিটে না ভীরু দু’টি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে হাসলেই ঝড়ে পরে জোছনা আমি এই রূপ দেখে দেখে মরতে পারি তেমনি পারি ওগো বাঁচতে সে কথা তুমি যদি জানতে ওই কালো কেশ তুমি ছড়ালে যখন মেঘেরাও পেলো জেনো লজ্জা আকাশের তারা গুলো বাসর সাজিয়ে দিলো মধুময় হলো ফুলসজ্জা ওগো এই রাত যেন কভু শেষ না হত জীবন বেলার শেষ প্রান্তে সে কথা তুমি যদি জানতে কন্ঠঃ সুবীর নন্দী সুরঃ আলী হোসেন মুভিঃ উসিলা

চলো না ঘুরে আসি অজানাতে....হ্যাপী আখন্দ

  চলো না ঘুরে আসি অজানাতে চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে আবার এলো যে সন্ধ্যা শুধু দু’জনে ঝাউবনে হাওয়াগুলো খেলছে সাঁওতালি মেয়েগুলো চলছে লাল লাল শাড়ীগুলো উড়ছে তার সাথে মন মোর দুলছে ঐ দুর আকাশের প্রান্তে সাত রঙা মেঘ গুলো উড়ছে ।। আবার এলো যে সন্ধ্যা শুধু দু’জনে ঝাউবনে হাওয়াগুলো খেলছে সাঁওতালি মেয়েগুলো চলছে লাল লাল শাড়ীগুলো উড়ছে তার সাথে মন মোর দুলছে ঐ দুর আকাশের প্রান্তে সাত রঙা মেঘ গুলো উড়ছে ।। আবার এলো যে সন্ধ্যা শুধু দু’জনে এই বুঝি বয়ে গেল সন্ধ্যা ভেবে যায় কি জানি কি মনটা পাখিগুলো নীড়ে ফিরে চলছে গানে গানে কি যে কথা বলছে ভাবি শুধু এখানেই থাকবো ফিরে যেতে মন নাহি চাইছে ।। আবার এলো যে সন্ধ্যা শুধু দু’জনে ——————– হ্যাপী আখন্দ